মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০১১
সেদিন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্প্রচার মাধ্যমের একজন সাংবাদিক মুখের সামনে মাইক্রোফোন এগিয়ে ধরে বললেন, স্বাধীনতার এবার ৪০ বছর পূর্ণ হলো। একাত্তর দেখেছেন। এখনো দেখছেন। তখনকার অবস্থার সঙ্গে এখনকার অবস্থার তুলনা করে আপনার অনুভূতি বলুন।
বলতে হয় বলেই তাঁকে কিছু একটা বলেছিলাম। গণমাধ্যমের কাছে, গোলটেবিলে, সেমিনারে বা জনসভায় আমরা যা বলি তা সব সত্যি নয়। কিছুটা ভুল, কিছুটা বানিয়ে, কিছুটা অতিরঞ্জিত এবং বেশির ভাগই নির্জলা মিথ্যা বলে যাই। বিবেকের ধার ধারি না। সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যের প্রশ্নই আসে না।















