Banglaitalia Inc.

  • ফন্টের আকার বড় করো
  •  ফন্টের ডিফল্ট আকার
  • ফন্টের আকার ছোট করো
Banglaitalia Inc.

ডিসেম্বর ১৯৭১ ডিসেম্বর ২০১১

ইমেইল প্রিন্ট পিডিএফ
মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০১১
সেদিন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্প্রচার মাধ্যমের একজন সাংবাদিক মুখের সামনে মাইক্রোফোন এগিয়ে ধরে বললেন, স্বাধীনতার এবার ৪০ বছর পূর্ণ হলো। একাত্তর দেখেছেন। এখনো দেখছেন। তখনকার অবস্থার সঙ্গে এখনকার অবস্থার তুলনা করে আপনার অনুভূতি বলুন। বলতে হয় বলেই তাঁকে কিছু একটা বলেছিলাম। গণমাধ্যমের কাছে, গোলটেবিলে, সেমিনারে বা জনসভায় আমরা যা বলি তা সব সত্যি নয়। কিছুটা ভুল, কিছুটা বানিয়ে, কিছুটা অতিরঞ্জিত এবং বেশির ভাগই নির্জলা মিথ্যা বলে যাই। বিবেকের ধার ধারি না। সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যের প্রশ্নই আসে না।
...বিস্তারিত পড়ুন...
 

প্যারাসিটামল প্লাস, সাবধান!

ইমেইল প্রিন্ট পিডিএফ
শুক্রবার, ০২ ডিসেম্বর ২০১১
নাপা এক্সট্রা, এইস প্লাস, পাইরা প্লাস, রেনোভা প্লাস, টেমপল প্লাস, জেরিন এক্সপি, পল প্লাস, ফিবি প্লাস, হেপা প্লাস, ফাস্ট প্লাস_ব্যথার জন্য বড়ি যারা খান তাদের কাছে অতি পরিচিত কিছু নাম। তবে ব্যবহারকারী জানে না, বেদনা তাড়াতে গিয়ে নিজের অজান্তে কিডনি ও লিভারকে ঠেলে দিচ্ছে মারাত্মক ঝুঁকির দিকে।
...বিস্তারিত পড়ুন...
 

দপ্তর বণ্টন হয়নি, আইনি জটিলতা

ইমেইল প্রিন্ট পিডিএফ
বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০১১
নবনিযুক্ত দুই মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদের শপথ নেওয়ার দুই দিন পরও তাঁদের দপ্তর দেওয়া হয়নি। তাঁরা এখনো দাপ্তরিক কর্মবিহীন রয়েছেন।
...বিস্তারিত পড়ুন...
 

মার্কিন সিনেটে ইরানের ওপর নিষেধাজ্ঞা

ইমেইল প্রিন্ট পিডিএফ
শুক্রবার, ০২ ডিসেম্বর ২০১১
ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সিনেট। যুক্তরাষ্ট্রের নেওয়া এ পদক্ষেপ সিনেটে ১০০ ভোটে পাস হয়। পদক্ষেপের বিপক্ষে কোনো ‘না’ ভোট পড়েনি। এর ফলে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আন্তর্জাতিক সব ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবসায়িক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে যাবে। তবে বিবিসি জানায়, এ নিষেধাজ্ঞাটি আইনে পরিণত হতে হলে কংগ্রেস ও প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদন লাগবে। ইরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন দেশটির ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে। এদিকে আজ শুক্রবার বিকেলের মধ্যেই লন্ডনে ইরান দূতাবাসের কূটনৈতিক কর্মকর্তাদের ব্রিটেন ছেড়ে যেতে বলা হয়েছে।
...বিস্তারিত পড়ুন...
 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গণহত্যার গল্প,রাশিয়ার ক্ষমাপ্রার্থনা এবং আমাদের পাকি প্রেম।

ইমেইল প্রিন্ট পিডিএফ
বুধবার, ৩০ নভেম্বর ২০১১
আসুন এবার একটু অতীতের দিকে দেখি। একটা প্রশ্ন সবার কাছে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় কীভাবে?বেশীরভাগই হয়তো বলবেন জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে।নেপোলিয়ন বলেছিলেন ইতিহাস বিজয়ীদের দ্বারা লেখা হয়ে থাকে। হয়তো তাই আমরা অনেকেই জানিনা জার্মানি পোল্যান্ড আক্রমণের ১৬ দিন পরেই অন্যদিক থেকে পোল্যান্ড আক্রমণ করে রাশিয়া।দুই দিক থেকে দুই শক্তিশালী প্রতিপক্ষের আক্রমণে আত্মসমর্পণ করা বাদে উপায় ছিল না পোলিশ বাহিনীর।কিছু পোলিশ বাহিনী আত্মসমর্পণ করে জার্মান বাহিনীর কাছে আর কিছু রাশিয়ানদের হাতে।যুদ্ধবন্দিদের মধ্যে বেশিরভাগকে ছেড়ে দিলেও ৪০ হাজারের মত বন্দিকে সোভিয়েতরা ১৯৪০ সাল পর্যন্ত আটকে রাখে।

সর্বশেষ আপডেট বুধবার, ৩০ নভেম্বর ২০১১ ১৫:২৮
...বিস্তারিত পড়ুন...
 


JPAGE_CURRENT_OF_TOTAL

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterআজ12
mod_vvisit_counterগতকাল73
mod_vvisit_counterএই সপ্তাহ323
mod_vvisit_counterগত সপ্তাহ1778
mod_vvisit_counterএই মাসে3627
mod_vvisit_counterগত মাসে2556
mod_vvisit_counterআজ পর্যন্ত257375

We have: 3 guests online
আপনার IP: 38.107.179.237
 , 
আজ : জানুয়ারী 28, 2012

Who's Online

আমাদের সাথে আছে 3 অতিথি অনলাইন

Advertisement

Featured Links: